মিরসরাইয়ে পৃথক অভিযানে ইয়াবাসহ ২ জন গ্রেপ্তার
চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা পুলিশের পৃথক অভিযানে ২ হাজার ৮০৫ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি এবং বিশেষ ক্ষমতা আইনের একটি মামলার এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১৫ জুলাই) সন্ধ্যা ৭টা ১০ মিনিটে বারইয়ারহাট পৌরসভার উত্তরা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে মাদারীপুর জেলার শিবচর উপজেলার বাসিন্দা মো. সোহেল আকন (৩৮) নামে এক ব্যক্তিকে ২ হাজার ৮০৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। তিনি ঢাকাগামী বাসের জন্য অপেক্ষা করছিলেন। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
একই দিন রাত সাড়ে ৮টার দিকে করেরহাট বাজার এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিশেষ ক্ষমতা আইনের একটি মামলার এজাহারভুক্ত আসামি কামাল উদ্দিন (৩২)কে গ্রেপ্তার করে পুলিশ। তিনি জোরারগঞ্জ থানার করেরহাট ইউনিয়নের আমলীঘাট এলাকার বাসিন্দা।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বলেন, মাদক ও চোরাচালান প্রতিরোধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।
তাসু/চখ