chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

১২ মামলায় জামিন আবেদন সাবেক এমপি এম এ লতিফের

এক ডজন মামলায় হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেছেন চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনের বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের সাবেক সংসদ সদস্য এম এ লতিফ।

আজ রবিবার এ সব আবেদনগুলো শুনানির জন্য বিচারপতি কে এম জাহিদ সরওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চের কার্যতালিকায় এসেছে।

২০২৪ সালের অভ্যুত্থানের পর ১৬ আগস্ট রাতে নগরের বায়েজিদ বোস্তামী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানায় পুলিশ।

পরদিন ১৭ আগস্ট এম এ লতিফকে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় জিজ্ঞাসাবাদ করতে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন চট্টগ্রামের আদালত।

এম এ লতিফ নৌকা প্রতীক নিয়ে চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি চিটাগাং চেম্বার অব কমার্সের সভাপতিও ছিলেন।

ফরিদা|চখ

এই বিভাগের আরও খবর