সাজেকে সড়কদুর্ঘটনায় শিক্ষিকার মৃত্যু
বাঘাইছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সঞ্চয়ন চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সুমন্তী চাকমা মাতৃত্বকালীন ছুটিতে ছিলেন। সকালে সন্তান প্রসবের জন্য সিএনজিচালিত অটোরিকশায় করে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে যাচ্ছিলেন তিনি। এ সময় চাম্পাতলি এলাকায় পৌঁছালে একটি ডাম্পার গাড়ি তার অটোরিকশাকে ধাক্কা দেয়।
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে একটি ডাম্প ট্রাকের ধাক্কায় সুমন্তী চাকমা (৩০) নামের এক গর্ভবতী শিক্ষিকা নিহত হয়েছেন। আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে সাজেকের চাম্পাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুমন্তী চাকমা সাজেক ইউনিয়নের চাপ-আদাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।
বাঘাইছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সঞ্চয়ন চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সুমন্তী চাকমা মাতৃত্বকালীন ছুটিতে ছিলেন। সকালে সন্তান প্রসবের জন্য সিএনজিচালিত অটোরিকশায় করে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে যাচ্ছিলেন তিনি। এ সময় চাম্পাতলি এলাকায় পৌঁছালে একটি ডাম্পার গাড়ি তার অটোরিকশাকে ধাক্কা দেয়।
পরে স্থানীয় লোকজন সুমন্তী চাকমাকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানিয়েছেন, ডাম্প ট্রাকের ধাক্কায় এক শিক্ষিকা আহত হয়ে হাসপাতালে গেছেন বলে তিনি শুনেছেন। মৃত্যুর বিষয়ে খোঁজ নিয়ে বিস্তারিত জানা যাবে।
এইচএম/চখ