সীতাকুণ্ডে বাস উল্টে নিহত ১, আহত ৬
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের ছোট কুমিরা এলাকায় বাস উল্টে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৬ জন। রবিবার সকাল ৭টা ২৫ মিনিটে ইলিয়াস পেট্রল পাম্পের সামনে এ ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত যুবকের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। তার বয়স ৩০ বছর। আহতরা হলেন, রওশন আক্তার (৩৮), মো. মহিউদ্দিন (৩৩), মো. মান্নান (৩০), সোনিয়া আক্তার( ২৫), অর্পিতা সাহা (২০) ও আরিফ মো. ইউসুফ (৫১)। তাদেরকে ট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশেক জানান, দুর্ঘটনার পর ৭জনকে হাসপাতালে আনা হয়। এরমধ্যে একজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কুমিরা ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার মোহাম্মদ দিদার বলেন, বাসটি চট্টগ্রাম থেকে লক্ষ্মীপুর যাচ্ছিল। বৃষ্টির মধ্যে বেপরোয়া গতির কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
ফরিদা|চখ