প্রকৃতির নিপুণ কারিগর বাবুই পাখির বাসা
নিপুন বাসা তৈরির দক্ষ কারিগর বাবুই পাখি, এ বাসায় এখন আর আগের মত চোখে পড়ে না। পরিবেশ বিপর্যয় জলবায়ু পরিবর্তন বনউজাড় নির্বিচারে তালগাছ কর্তন বিবিধ নানা কারণে হারিয়ে যাচ্ছে পাখিটিও।
বাবুই পাখিরা সাধারণত তালগাছেই বাসা তৈরি করতে স্বাচ্ছন্দ্যবোধ করে। চড়ুই পাখি মানুষের বাসায় থাকতে পছন্দ করে কিন্তু বাবুই পাখি পরিশ্রমী হয় এবং নিজের বাসায় থাকতে বেশি পছন্দ করে। এদের বাসাগুলোও দেখতে চমৎকার এবং মজবুত হয়। বাবুই পাখিরাই এরকম সুন্দরভাবে বাসা তৈরি করতে পারদর্শী। আর তাই বাবুই পাখিদের প্রকৃতির নিপুণ কারিগর বলা হয়। এরা সুপারি এবং খেজুর গাছেও বাসা তৈরি করতে পারে। ছবিটি আনোয়ারা কর্ণফুলী টানেল এলাকা থেকে তুলেছেন দৈনিক চট্টলার খবরের ফটোজার্নালিস্ট ফয়সাল এলাহী।