chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রাম জেলা পুনাকের দায়িত্ব নিলেন নবাগত সভানেত্রী উম্মে রুমান সুমি

চট্টগ্রাম জেলা পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর নবাগত সভানেত্রী উম্মে রুমান সুমির পরিচিতি সভা ও দায়িত্ব গ্রহণ কার্যক্রম সম্পন্ন হয়েছে।

সোমবার বিকাল ৪টায় জেলা পুলিশ লাইন্সে অবস্থিত পুনাক কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। কার্যালয়ে পৌঁছালে নবাগত সভানেত্রীকে চট্টগ্রাম জেলা পুনাকের পক্ষ থেকে ফুলেল শুভেচছা দিয়ে বরণ করে নেওয়া হয়।

পরিচিতি পর্ব শেষে নবাগত সভানেত্রী উম্মে রুমান সুমি জেলা পুনাকের সার্বিক কার্যক্রমের খোঁজখবর নেন এবং সংগঠনের কল্যাণমূলক কাজগুলোকে আরও এগিয়ে নিতে সংশ্লিষ্ট সকলকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানে পুনাকের সাধারণ সম্পাদিকা গাজী জান্নাত নাহার, সহ-সভানেত্রী শাকিলা জেসমিন, সহ-সভানেত্রী ফারাহ তাসনীম অর্পিতা, মীরসরাই থানার অফিসার ইনচার্জ ফরিদা ইয়াসমিনসহ জেলা পুনাকের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

 

মুন্নি/চখ

এই বিভাগের আরও খবর