chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বৃত্তির লড়াইয়ে সরকারি স্কুলে সবার ওপরে চট্টগ্রাম

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে প্রকাশ করা হয়েছে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল।

রোববার (১২ জুলাই) দুপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে ফল ঘোষণা করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

এ বছর সারা দেশে মোট ৭৯ হাজার ২৪৬ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে। এর মধ্যে ট্যালেন্টপুলে ৩২ হাজার ৯৬৫ জন এবং সাধারণ গ্রেডে ৪৬ হাজার ২৮১ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে।

প্রকাশিত ফলাফলের পরিসংখ্যান অনুযায়ী, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সর্বোচ্চ সংখ্যক বৃত্তিপ্রাপ্ত জেলার তালিকায় শীর্ষে রয়েছে চট্টগ্রাম। জেলার সরকারি বিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের এই সাফল্যকে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, শিক্ষকদের আন্তরিকতা এবং অভিভাবকদের সহযোগিতার ইতিবাচক প্রতিফলন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

এবারের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সরকারি ও বেসরকারি—উভয় ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। সারা দেশে কয়েক লাখ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে, যার ভিত্তিতে মেধা তালিকা প্রস্তুত করা হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, শিক্ষার্থীরা অধিদপ্তরের নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে জেলা, উপজেলা ও প্রতিষ্ঠানের ভিত্তিতে বৃত্তিপ্রাপ্তদের তালিকা দেখতে পারবেন।

তাসু/চখ

এই বিভাগের আরও খবর