chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে ছাত্রলীগের মিছিলে নিরাপত্তা নিয়ে এনসিপি নেতার অডিও ভাইরাল

বাংলাদেশ ছাত্রলীগের (নিষিদ্ধ) মিছিল করার ক্ষেত্রে নিরাপত্তা দেওয়া নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম  মহানগর এনসিপির সহ-সাংগঠনিক সম্পাদক হুজ্জাতুল ইসলাম সাঈদের কথোপকথনের একটি অডিও ছড়িয়ে পড়েছে।  সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা অডিওটি নিয়ে  আলোচনার জন্ম দিয়েছে।

এমিল হাসান’ নামের একটি ফেসবুক আইডি থেকে ভিডিওটি ছড়ানো হয়েছে। হজ্জাতুলকে হুমকি দেওয়া ফোন নম্বরের সঙ্গে ওই আইডির অনেক মিল রয়েছে।

কথোপকথনের অপর প্রান্তে থাকা ছাত্রলীগ পরিচয় দেওয়া ব্যক্তি সম্পর্কে জানা যায়নি। অডিওটি ছড়িয়ে পড়ার ঘটনায় ২০ মে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালে মামলার আবেদন করা হয়েছে। মামলাটি করেন হুজ্জাতুল ইসলাম। মামলায় এনসিপির ছয় নেতাকে আসামি করা হয়েছে।

হুজ্জাতুল হুজ্জাতুল ইসলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। তিনি এনসিপির যুব শাখা জাতীয় যুবশক্তির চট্টগ্রাম মহানগর কমিটির যুগ্ম আহ্বায়ক ছিলেন। এনসিপির সদ্য ঘোষিত চট্টগ্রাম মহানগর কমিটিতে তাকে সহ-সাংগঠনিক সম্পাদক করা হয়।

অডিওতে যা আছে

শুরুতে হুজ্জাতুলের সঙ্গে কথা বলা ওই ব্যাক্তিকে বলতে শোনা যায়, ‘ব্রো, আপনাকে বারবার বিরক্ত করছি। রনি ভাইয়ের সঙ্গে ও জনি ভাইয়ের সঙ্গে কথা বলেছি। তারা কালকে ছাত্রলীগের মিছিলটা করতে বারণ করেছেন। কখন হবে, আমি আপনাকে জানায় দেব। আপনি একটু তথ্য দেবেন।’

জবাবে হুজ্জাতুল বলেন, ‘তবে আমি যেভাবে ঈমানদারির সঙ্গে আমানতদারি রক্ষা করছি, আমি আশা করছি, আপনারাও সেটা রক্ষা করবেন।’

তখন অপর প্রান্ত থেকে বলা হয়, ‘আপনার বিষয়ে রনি ভাইয়ের সঙ্গে প্রতিদিনই কথা হয়। আপনি বোধহয় আমাকে বিশ্বাস করছেন না। আমি রনি ভাইয়ের সঙ্গে কথা বলাই দেব না কি জনি ভাইয়ের সঙ্গে?’

হুজ্জাতুল জবাব দেন, ‘দুইজনের সঙ্গে কথা বলতে পারলেই বেটার।’

এরপর কথিত ওই ছাত্রলীগ নেতা বলেন, ‘আমি দুইজনের সঙ্গেই কথা বলায় দেব। আর যেদিন ছাত্রলীগের মিছিলটা হবে, আগের দিন জানায় দেব। আপনি একটু ইনফরমেশন দেবেন এবং একটু প্রটেক্ট করবেন আরকি।’ তখন হুজ্জাতুল তাকে আশ্বস্ত করে বলেন, ‘ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।’

অডিও ঘিরে আলোচনা

সম্প্রতি ওই অডিও ঘিরে আলোচনার জন্ম দিয়েছে। এ নিয়ে রোববার (৭ জুন) সন্ধ্যার দিকে নিজের ফেসবুক আইডি থেকে একটি ভিডিও বার্তায় ব্যাখ্যা দেন হুজ্জাতুল ইসলাম। তিনি দাবি করেন, আওয়ামী লীগ বা ছাত্রলীগের কোনো পর্যায়ে তার কোনো যোগাযোগ নেই।

হুজ্জাতুল বলেন, ‘একটি নির্দিষ্ট মোবাইল নম্বর থেকে আমাকে প্রতিনিয়ত প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছিল। জীবনের ভয়ে পরিস্থিতি সামাল দিতে আমি ওই ব্যক্তির সঙ্গে ওভাবে কথা বলেছি। নিজের দলের ও অন্য দলের কিছু লোক আমাকে এখন বলির পাঁঠা বানানোর চেষ্টা করছে।’

তিনি আরও বলেন, “আমার ওপর বড় রকমের আক্রমণ হতে পারে। আমার জীবন এখন চরম ঝুঁকিতে। ‘এটি প্রায় ২৫ দিন আগের ঘটনা। এ বিষয়ে আমি সাইবার ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছি। দলের একটি পক্ষ আমাকে রাজনৈতিকভাবে ঘায়েল করতে ছাত্রলীগ-আওয়ামী লীগের এজেন্ট বানানোর অপচেষ্টা চালাচ্ছে।’

ফরিদা|চখ

এই বিভাগের আরও খবর