chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সে আমাকে খুব ভালোবাসে: দীঘি

শিশুশিল্পী হিসেবে বড় পর্দায় পা রাখেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। বেশকিছু সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তিনি। শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে অভিনয় করে তিনবার অর্জন করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এখনও দর্শকদের চোখে ভাসে সেই ছোট্ট দীঘির অভিনয় আর কানে বাজে তার মিষ্টি সংলাপ।

ঈদুল আজহা উপলক্ষে এশিয়া পোস্টের বিশেষ বিনোদন অনুষ্ঠান ‘এপি স্টার’-এ অতিথি হয়ে হাজির হন দীঘি। জানান জীবনের নানা অজানা কথা।

শৈশবে খেলার চেয়ে শুটিং করতাম বেশি উল্লেখ করে দীঘি বলেন, ছোটবেলায় এক দিন অনেক রাতে আমি খেলনা নিয়ে বসেছিলাম খেলতে। তখন মা বকা দিয়ে আমাকে ঘুমিয়ে যেতে বলে। তখন বাবা এসে বলে থাক ও খেলুক! দিনে তো সবসময় শুটিং করে।

দেশের জনপ্রিয় নায়িকা শাবনূরকে মা বলে ডাকতেন জানিয়ে দীঘি বলেন, শাবনূর আন্টি আমার খুব কাছের ছিল। মা এক দিন আমাকে বলে শাবনূরকে তুই তো অনেক ভালোবাসিস ওকে তাহলে মা বলে ডাকিস। এরপর থেকে আমিও শাবনূর আন্টিকে মা, মাম্মি বলে ডাকতাম।

এই আভিনেত্রী আরও জানান, তার এক ভক্ত আছে যার সঙ্গে প্রায়ই তার কথা হয়। সে আমাকে খুব ভালোবাসে। খুব ছোট একটা ছেলে। সে সব জায়গায় পরিচয় দেয় দীঘি আপু আমার বড় বোন। ছেলেটির নাম রিয়াজ। সে আমার খুব বড় সাপোর্টার। এখন ঢাকাতেই থাকে।

ফরিদা |চখ

এই বিভাগের আরও খবর