chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

"তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ" শীর্ষক অনুষ্ঠানে

ইপসা’র উদ্ভাবনী উদ্যোগ দেখলেন প্রধানমন্ত্রী

ঢাকা বিশ্ববিদ্যালয় এর নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত “তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ” শীর্ষক অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এর কাছে a2i এর সহযোগিতায় ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন (ইপসা)-এর দুটি উদ্ভাবনী উদ্যোগ— ‘মাল্টিমিডিয়া টকিং বুক’ এবং ‘অ্যাক্সেসিবল ডিকশনারি’ প্রদর্শন করা হয়।

মঙ্গলবার (১৪ জুলাই ) ২০২৬ ঢাকা বিশ্ববিদ্যালয় এর নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে উদ্ভাবন দুটি উপস্থাপন করেন ইপসা’র কনসালট্যান্ট -Accessibility, a2i ভাস্কর ভট্টাচার্য ও প্রোগ্রাম ম্যানেজার এবং ফওজিয়া চৌধুরী দিবা।

দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য অন্তর্ভুক্তিমূলক ও প্রযুক্তিনির্ভর শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে তৈরি এই উদ্ভাবনগুলো ও তার কার্যকারিতা সম্পর্কে অবহিত হয়ে মাননীয় প্রধানমন্ত্রী উদ্যোগসমূহের ভূয়সী প্রশংসা করেন। একই সঙ্গে দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষাকে আরও তথ্যপ্রযুক্তি নির্ভর গতিশীল ও সহজলভ্য করার এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং উদ্ভাবন-সংক্রান্ত গবেষণা প্রকাশনা সাদরে গ্রহণ করেন।

এই উদ্যোগসমূহ প্রযুক্তিনির্ভর অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিতকরণে বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে, যা দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষা অর্জনের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

যারা উদ্যোক্তা অথবা উদ্যোক্তা হতে চাচ্ছেন তাদের সহযোগিতার জন্যে সরকার পাশে আছে বলে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ অনুষ্ঠানটির আয়োজন করে।

প্রধানমন্ত্রী বলেন, ‘এখন কাজ করার সময়। যারা নতুন উদ্যোক্তা অথবা উদ্যোক্তা হতে চান, তাদের জন্য কাজটি অনেক কঠিন। কিন্তু ইচ্ছাশক্তি থাকলে সম্ভব।’

তিনি আরও বলেন, ‘আপনাদের অনেক কষ্টের মধ্য দিয়ে যেতে হবে। তবে সরকার আপনাদের পাশে আছে সহযোগিতা করার জন্য। আপনাদের পথ দেখানোর জন্য। আমরা সর্বোচ্চ শক্তি দিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করব।’

তরুণ উদ্যোক্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, আপনাদের অনেকে বেশ এগিয়ে গেছেন। মানুষ ও সমাজের জন্য, সামগ্রিকভাবে দেশের উপকার করছেন। দেশের লাখো-কোটি মানুষের আপনাদের প্রয়োজন। এই দেশেরও প্রয়োজন আপনাদের।

অনুষ্ঠানে দেশের আটটি বিশ্ববিদ্যালয়ের ২৩০ জনের বেশি শিক্ষার্থী ও সফল উদ্যোক্তাদের অনেকে উপস্থিত ছিলেন।

 

এইচএম/চখ

এই বিভাগের আরও খবর