chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

দুই কিশোর ছিনতাইকারী গ্রেপ্তার কাজীর দেউড়িতে 

কোতোয়ালী থানাধীন কাজীর দেউড়ি এলাকা থেকে দুই কিশোর ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ জুলাই) কাজীর দেউড়ির কাজী পাড়া গলির মুখে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- আইনের সাথে সংঘাতে জড়িত শিশু আল আমিন (১৭) ও মো. রাহাত (১৭)।

পুলিশ জানায়, গ্রেপ্তার ২ ছিনতাইকারীর কাছ থেকে একটি স্টিলের চাপাতি, একটি লোহার বাটালি উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় দস্যুতার মামলা দায়ের করে আদালতে সোর্পদ করা হয়।

এইচএম/চখ

এই বিভাগের আরও খবর