বোয়ালখালীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
বোয়ালখালীতে পোপাদিয়া ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে মো. সামির হোসেন (১০) নামে এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার সকাল ১০টার দিকে পোপাদিয়া তাহেরুন্নেছা সিদ্দিকা হেফজুল কুরআন এতিমখানার সামনের পুকুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সামির হোসেন পূর্ব গোমদণ্ডীর আইসক্রিম ফ্যাক্টরি এলাকার আস্কর আলী মিয়াজীর বাড়ির মৃত ওমর ফারুকের ছেলে।
শিক্ষার্থী সামিরের মামা মো. ইমন হোসেন জানান, পোপাদিয়ার তাহেরুন্নেসা সিদ্দিকা হেফজুল কুরআন এতিমখানার নাজেরা বিভাগের শিক্ষার্থী সামির। সে অন্যান্য শিক্ষার্থীদের সাথে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে যায়। তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মআ/চখ
