রাঙ্গুনিয়া সাহিত্য পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
“গাছ লাগাই, প্রাণ বাঁচাই” প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙ্গুনিয়া সাহিত্য পরিষপদের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে মেঘ-রোদের লুকোচুরির মনোরম পরিবেশে আয়োজিত এ কর্মসূচি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
কর্মসূচির উদ্বোধন করেন পরিষদের সম্মানিত উপদেষ্টা ও বিশিষ্ট লেখক মো. আবদুর রাজ্জাক। তিনি বলেন, “জলবায়ু পরিবর্তনের এই সংকটময় সময়ে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। রাঙ্গুনিয়া সাহিত্য পরিষদ শুধু সাহিত্যচর্চায় সীমাবদ্ধ নয়, সমাজ ও প্রকৃতির প্রতি দায়বদ্ধতা থেকেই আমাদের এ আয়োজন। একটি গাছ রোপণ মানে ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পৃথিবী গড়ে তোলা।”

সংগঠনের সহ-সভাপতি, কবি ও শিক্ষক মো. আবু নাসের বলেন, “প্রকৃতি ও সাহিত্য অঙ্গাঙ্গিভাবে জড়িত। প্রকৃতি বাঁচলে মানুষের মন বাঁচবে, আর মন বাঁচলে সু¯’ সাহিত্যচর্চার বিকাশ ঘটবে। আমরা প্রতিটি সদস্যকে অন্তত একটি করে গাছ লাগানো ও পরিচর্যার আহ্বান জানাই।”
সাধারণ সম্পাদক শাহী মোহাম্মদ ইলিয়াছ জানান, প্রথম দিনের সফলতার ধারাবাহিকতায় পর্যায়ক্রমে রাঙ্গুনিয়ার বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি চালিয়ে যাওয়া হবে।
অনুষ্ঠানে আরও উপ¯ি’ত ছিলেন পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক মো. বাছির মিয়া, অর্থ সম্পাদক শান্ত বড়ুয়া আপন, সমাজকল্যাণ সম্পাদক ও গীতিকার আজাদ শাহ, সহ-সাহিত্য সম্পাদক জেসি আকতার এবং সহ-সাধারণ সম্পাদক মোরশেদ আলম।
এছাড়াও পরিষদের সদস্য মায়া আকতার, মো. আমজাদ হোসেন, মো. আরমান ও মো. ইমরানসহ গণ্যমান্য ব্যক্তিরা কর্মসূচিতে অংশ নেন।
অনুষ্ঠান শেষে উপস্থিত সদস্য ও সাধারণ মানুষের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
