১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি চট্টগ্রামে ধরা
ঢাকায় মাদক মামলায় ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. নুর নবী ওরফে রিপনকে (২৯) চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
রোববার দিবাগত রাতে চট্টগ্রাম নগরীর খুলশী থানার ফয়’স লেক সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।…