অপহরণের ২ দিনের মাথায় কিশোর উদ্ধার, আটক ১
কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়ন থেকে অপহৃত কিশোর মোহাম্মদ পারভেজ (১৭) কে অপহরণের দুই দিনের মধ্যে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অপহরণকারী চক্রের এক সদস্য নুরুল ইসলাম (৪০) কে আটক করা হয়েছে। তবে অপহরণে জড়িত আরও ৬–৭ জন এখনও পলাতক রয়েছে।…
