chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ইউক্রেনে তুলে নিয়েছে কারফিউ

ডেস্ক নিউজ:রুশ হামলায় ইউক্রেনে ইউক্রেনের রাজধানী কিয়েভে চলা কারফিউ তুলে নেওয়া হয়েছে।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

এদিকে কারফিউ তুলে নেওয়ায় মুদি দোকানগুলো খোলা হয়েছে। ফলে মানুষ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারছে। গত দুই দিন ধরে বেশিরভাগ মানুষই বাড়ির আন্ডারগ্রাউন্ডে অবস্থান করছিলেন। এখন কিছুটা স্বাধীনভাবে চলাফেরা করতে পারবেন তারা।

তবে দেশটির প্রায় সব জেলাতেই এখনও রুশ সৈন্যদের সঙ্গে লড়াই চলছে।  দুপক্ষের সংঘর্ষের কারণে প্রতিনিয়তই সতর্ক থাকতে হচ্ছে। লোকজন সারাক্ষণই টেলিভিশনের পর্দা এবং মোবাইলের মাধ্যমে দেশের পরিস্থিতি নজরে রাখছেন।

মআ/চখ

এই বিভাগের আরও খবর