দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৫ হাজার ছুইছুই
দেশে গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৩৩৭ জনের নমুনা পরীক্ষা করে ৩০৯ জনের শরীরে করোন শনাক্ত হয়েছে। এ নিয়ে করোনা ভাইরাসে দেশে শনাক্তকৃত মোট রোগীর সংখ্যা ৪৯৯৮ জন। গত একদিনে দেশে করোনা আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯ জন। ফলে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪০ জনে।
শনিবার (২৫ এপ্রিল) দুপুরে করোনা ভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা ।এসময় সারাদেশে কোনো ধরনের অক্সিজেন সিলিন্ডার সংকট নেই বলেও দাবি করেন তিনি।