করোনা আক্রান্ত বিটিএসের আরেক সদস্য
ডেস্ক নিউজ: প্রাণঘাতী করোনোভাইরাসে আক্রান্ত হয়েছেন দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএসের আরেক সদস্য। তার নাম পার্ক জিমিন।
সোমবার (৩১ জানুয়ারি) তথ্যটি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছে জনপ্রিয় এ ব্যান্ডটির ব্যবস্থাপনা সংস্থা বিগহিট মিউজিক।
এক বিবৃতিতে বিগহিট মিউজিক জানায়, ৩০ জানুয়ারি বিকেলে হঠাৎ পেটে ব্যথাসহ হালকা গলা ব্যাথা অনুভব করেন জিমিন। পরে পরীক্ষার জন্য হাসপাতাল গেলে জিমিনের অ্যাপেন্ডিসাইটিস ধরা পড়ে এবং তিনি কোভিড আক্রান্ত বলেও জানা যায়। সোমবার ভোরে চিকিৎসকের পরামর্শ অনুসারে তার অস্ত্রোপচার করা হয়েছে।
নচ/চখ