chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বরিশালের সংগ্রহ ৯ উইকেটে ১৪১

চট্টলা ডেস্ক: চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শনিবার (২৯ জানুয়ারি) দিনের প্রথম ম্যাচে ব্যাট করতে নেমে সাকিবের ফরচুন বরিশালের সংগ্রহ ৯ উইকেট হারিয়ে ১৪১। সাগরিকায় টানা দ্বিতীয় জয় তুলে নিতে জ্বলে উঠতে হবে খুলনা টাইগার্সের ব্যাটারদের।

ফরচুন বরিশালের হয়ে সর্বোচ্চ ৪৫ রানের ইনিংস খেলেন ইউনিভার্স বস খ্যাত ক্রিস গেইল। খুলনার হয়ে দুটি করে উইকেট শিকার করেন ফরহাদ রেজা ও থিসারা পেরেরা।ফরচুন বরিশালের হয়ে সর্বোচ্চ ৪৫ রানের ইনিংস খেলেন ইউনিভার্স বস খ্যাত ক্রিস গেইল। খুলনার হয়ে দুটি করে উইকেট শিকার করেন ফরহাদ রেজা ও থিসারা পেরেরা।

তিন ম্যাচের মধ্যে ইতোমধ্যে দুই ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের তিনে আছে খুলনা টাইগার্স। নিজেদের প্রথম ম্যাচে তারা ৫ উইকেটের ব্যবধানে হারিয়েছে মিনিস্টার ঢাকাকে। দ্বিতীয় ম্যাচে অবশ্য চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে হেরেছে ২৫ রানের ব্যবধানে। তৃতীয় ম্যাচে আবার তাদের বিপক্ষে মাঠে নেমে ৬ উইকেটের জয় তুলে নিয়েছে খুলনা। বরিশালের বিপক্ষে খুলনার ট্রাম্পকার্ড আন্দ্রে ফ্লেচার, প্রসান্না ও থিসারা পেরেরা। একই সঙ্গে মুশফিক, ইয়াসির রাব্বি, ফরহাদ রেজারা জ্বলে উঠতে পারলে জয় নিয়ে মাঠ ছাড়বে খুলনা টাইগার্স।

এমকে/চখ

এই বিভাগের আরও খবর