chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

নিষেধাজ্ঞা অমান্য করে নগরীতে  ২’শ  মানুষের জমায়েত

নিজস্ব প্রতিবেদক : বিশ্বব্যাপী মহামারী রূপ ধারণ করা নভেল করোনা ভাইরাস বিস্তার রোধে সারাদেশে জনসমাগমে নিষেধাজ্ঞা রয়েছে। নগরীর সদরঘাট থানাধীন কদমতলী এলাকা সংলগ্ন শুভপুর বাসস্টেশন এলাকায় ট্রাক-কাভার্ড ভ্যান ভাড়া নিতে প্রতিদিন শত শত মানুষের জমায়েত হচ্ছে।এখানে আসা অধিকাংশ মানুষের করোনা সম্পর্কে ন্যুনতম জ্ঞান নেই। এভাবে চলতে থাকলে করোনা ভাইরাসের প্রাদূর্ভাব ঠেকানো যাবেনা বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, প্রতিদিন সকাল ৮ টা থেকে শুরু হওয়া এ জমায়েত শেষ হয় সন্ধ্যায়। এখানে জড়ো হওয়া মানুষগুলো প্রতিদিন চট্টগ্রাম বন্দর থেকে পন্য নিয়ে দেশের বিভিন্ন যাওয়া-আসা করে। এদের অধিকাংশই জানে না করোনা ভাইরাস ভয়াবহতা সম্পর্কে। এদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া না হলে করোনা ভাইরাসের বিস্তার রোধ করা অসম্ভব হয়ে যাবে।

নগরীর কদমতলী সংলগ্ন শুভপুর বাসস্টেশন এলাকায় এভাবে প্রতিদিন হচ্ছে শত শত মানুষের জমায়েত হচ্ছে ।

সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান ফারুকী চট্টলার খবরকে বলেন, এই জমায়েত সম্পর্কে আমার জানা নেই। তবে আমরা খোঁজ নিয়ে যথাযথ পদক্ষেপ নেব।

করোনা মহামারীতে ইতোমধ্যে বিশ্বব্যাপী আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৩৯ হাজরা ২৫৯ জনের মধ্যে মারা ১৪ হাজার ৭০৬ জন।আরোগ্য লাভ করেছে ৯৮ হাজার ৮৩৪ জন। বাংলাদেশে আক্রান্ত হয়েছে ২৭ জন যার মধ্যে মারা গেছে ৩ জন। আরোগ্য লাভ করেছে ৫ জন।

এই বিভাগের আরও খবর