chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

জীবাশ্ম জ্বালানি বিদ্যুৎ’র প্রকল্প গ্রহণ না করতে প্রধানমন্ত্রী বরাবার খোলা চিঠি!

ডেস্ক নিউজ: বাংলাদেশে বৈশ্বিক উষ্ণতার ভয়াবহ বিপর্যয় রোধ, পরিবেশ ও জলবায়ু সুরক্ষায় নতুন জীবাশ্ম জ্বালানির উৎপাদন ও এ সংক্রান্ত অবকাঠামোর উন্নয়ন প্রকল্প তেল, গ্যাস ও কয়লা ভিত্তিক জীবাশ্ম জ্বালানির আর কোন নতুন প্রকল্প গ্রহণ না করার দাবিতে প্রধানমন্ত্রী বরাবর খোলা চিঠিতে দাবি জানিয়েছেন নাগরিক সমাজের বিভিন্ন প্রতিনিধিরা।

সেই সঙ্গে জলবায়ু সুরক্ষায় সৌরশক্তি ও বায়ুশক্তির মতো নবায়নযোগ্য জ্বালানি খাতে গতি আনতে নবায়নযোগ্য জ্বালানি খাতের বিনিয়োগ বাড়ানোর দাবি করেন।

আজ মঙ্গলবার (২৫ মে) চট্টগ্রাম নগরীর চান্দগাঁওতে বেসরকারী উন্নয়ন সংস্থা আইএসডিই বাংলাদেশ ও বাংলাদেশ বৈদেশিক দেনা বিষয়ক কর্মজোট (বিডাব্লুজিইডি) এর যৌথ উদ্যোগে প্রধানমন্ত্রী বরাবরে খোলা চিঠি প্রেরণ উপলক্ষে গণস্বাক্ষর অনুষ্ঠানে এসব দাবি উত্থাপন করেন।

এ উপলক্ষে গণস্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ক্যাব কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট ও আইএসডিই বাংলাদেশের নির্বাহী পরিচালক এস এম নাজের হোসাইন, অ্যাসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিস ইন বাংলাদেশ (এডাব) কেন্দ্রিয় কমিটির সদস্য ও নারী নেত্রী জেসমিন সুলতানা পারু, ক্যাব বিভাগীয় সাধারণ সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরী।

তাছাড়াও ক্যাব দক্ষিণ জেলা সভাপতি আলহাজ্ব আবদুল মান্নান, বনফুলের নির্বাহী পরিচালক রেজিয়া বেগম, উত্তর জেলা কৃষক লীগের দপ্তর সম্পাদক সেলিম সাজ্জাদ, চট্টগ্রাম জেলা স্কাউটস এর সহ-সভাপতি অধ্যাপক শাহনেওয়াজ আলী মির্জা, জেলা সামাজিক উদ্যোক্তা পরিষদের যুগ্ন সম্পাদক মুহাম্মদ জানে আলমসহ নাগরিক সমাজের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর কাছে প্রেরিত চিঠির দাবিগুলির মধ্যে বৈশ্বিক জলবায়ু সমস্যাকে গুরুত্ব দিয়ে বিদ্যুৎ ও জ্বালানী খাতে প্রকল্প গ্রহন, জ্বালানী খাতে গৃহিত প্রকল্পে স্থানীয় পরিবেশ ও মানুষের জীবন-জীবিকার বিগ্ন সৃষ্ঠি না করা, অনৈতিকভাবে জমিদখল না করা, ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিত করা, সাধারণ মানুষকে হয়রানি না করার দাবি করেন।

একই সাথে বাংলাদেশের শতভাগ নবায়নযোগ্য জ্বালানি নিশ্চিত করার উদ্যোগ নেয়ার দাবি জানান। চট্টগ্রাম ও কক্সবাজার জেলার বিভিন্ন শ্রেণী পেশার নাগরিক সমাজের প্রতিনিধিরা খোলা চিঠিতে স্বাক্ষর করবেন।

আরএস/এমআই

এই বিভাগের আরও খবর