chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে ভগ্নিপতির বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে ভগ্নিপতির হাতে এক তরুণী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সন্দ্বীপ থানায় একটি মামলা দায়ের করেছেন মাস্টার্স পড়ুয়া ওই তরুণী।

মামলার আসামিরা হলেন- ভগ্নিপতি আতিকুর রহমান আজাদ প্রকাশ ফরহাদ, বোন কাজী কামরুন্নাহার এবং গর্ভপাত ঘটানো এভার গ্রীন হেলথ সেন্টারের পরিচালক।

মামলার এজহারে উল্লেখ করা হয়েছে, নগরের হালিশহর চুনা ফ্যাক্টরির মোড়ে পাটোয়ারী ভবনে বোনের ভাড়া বাসায় এবং সন্দ্বীপের বাড়িতে বোনের সহায়তায় ওই কলেজ শিক্ষার্থীকে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করেন ভগ্নিপতি আতিকুর রহমান আজাদ। ধর্ষণের ঘটনা কাউকে বলতে নিষেধ করে ওই কলেজ শিক্ষার্থীকে হুমকিও দেন তিনি।

আতিকুল রহমান আজাদ ধর্ষণের ঘটনা ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে ওই কলেজ শিক্ষার্থীকে ফের কয়েকবার ধর্ষণ করেন। এক সময় অন্তঃসত্ত্বা হয়ে পড়লে নগরের একটি বেসরকারি হাসপাতালে তার গর্ভপাত ঘটানো হয়।

সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বশির আহম্মেদ খান বলেন, ভগ্নিপতির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে এক কলেজ শিক্ষার্থী ভগ্নিপতি, বোনসহ ৩ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর