chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ইনানীতে ভাড়া বাসায় মিলল সি পার্লের স্পা কর্মীর মরদেহ

কক্সবাজারের উখিয়ার ইনানীতে ভাড়া বাসা থেকে সুমি আক্তার মীম (২৯) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি পর্যটন এলাকার হোটেল সি পার্লের স্পা কর্মী ছিলেন।

বুধবার (৪ নভেম্বর) দুপুরে জালিয়াপালং ইউনিয়নের ইনানীর মো. শফির বিল এলাকার একটি ভাড়া বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

সুমি আক্তার মীম ঢাকার উত্তর সিটি করপোরেশনের ফায়দাবাদ কাঠালতলা গ্রামের বাসিন্দা কামাল হোসেনের মেয়ে। প্রায় পাঁচ মাস ধরে তিনি ওই বাসায় ভাড়া থাকতেন।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, বাসায় তার মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পুলিশকে জানানো হয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ রিমন ঘোষ জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

উখিয়া থানার ওসি আতিকুর রহমান বলেন, ‘এক নারীর মরদেহ উদ্ধার করেছি। ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’

‘ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তার মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।’—জানান ওসি।

ফরিদা|চখ

এই বিভাগের আরও খবর