chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

মিমি চক্রবর্তীর ব্যক্তিগত ভিডিও ভাইরাল

তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের কৌতূহল বরাবরই বেশি। বিশেষ করে টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিয়ে নিয়ে সম্প্রতি চলছে নানা আলোচনা। এর মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে অভিনেত্রীর জীবনের বিশেষ এক মানুষের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের দৃশ্য নজর কেড়েছে। সেই মানুষটি তার হবু বর, মা কিংবা বাবা নন; দীর্ঘ ১৫ বছর ধরে তার পাশে থাকা বাড়ির পরিচারিকা বুল্টি।

সম্প্রতি একটি অনুষ্ঠানে বুল্টিকে পাশে দাঁড় করিয়ে তার সঙ্গে নিজের সম্পর্কের কথা তুলে ধরেন মিমি। এ সময় বুল্টিকে বুকে জড়িয়ে ধরে আবেগপ্রবণ হয়ে পড়েন অভিনেত্রী। জানান, সুখ-দুঃখের নানা সময়ে বুল্টি ছায়ার মতো তার পাশে থেকেছেন।

মিমি বলেন, ‘পনেরো বছর ধরে ও আমার সঙ্গে আছে। আমি হাসপাতালেও থাকলেও ও আমার পাশে থাকে। আমার দুঃখ-কষ্ট, আমার মা-বাবার থেকে মনে হয় এই বাচ্চাটা বেশি বোঝে। আজ ওর ভাই এসেছে। ছবি তুলতে আবদার করেছে। তাই ওর ভাইয়ের সঙ্গে ছবি তুলছি। তারপর আমার ভাইদের সঙ্গেও ছবি তুলব, তাই তো?’

মিমির এমন আবেগঘন বক্তব্য ও বুল্টির প্রতি ভালোবাসা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা কুড়িয়েছে। অনেকেই অভিনেত্রীর এই আচরণকে মানবিকতার প্রকাশ হিসেবে দেখছেন।

বুল্টির সঙ্গে মিমির সম্পর্ক কেবল কাজের গণ্ডিতে সীমাবদ্ধ নয়। দীর্ঘদিনের সঙ্গী হিসেবে তিনি অভিনেত্রীর পরিবারেরই একজন হয়ে উঠেছেন। মিমির পোষ্যদের দেখাশোনাও করেন বুল্টি। সামাজিক যোগাযোগমাধ্যমে মাঝেমধ্যেই তার সঙ্গে ছবি প্রকাশ করেন অভিনেত্রী।

ফরিদা|চখ

এই বিভাগের আরও খবর