chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

আপা আসবে তাই চলে যাচ্ছি: আসিফ মাহমুদ

ডিসেম্বরে সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরা নিয়ে স্ট্যাটাস দিয়ে দিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

মঙ্গলবার (৩ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লেখেন, ‘আপা আসবে তাই চলে যাচ্ছি। বিদায় বাংলাদেশ!’

স্ট্যাটাসটির সঙ্গে তিনি বিমানের ভেতর তোলা একটি ছবি যুক্ত করেছেন।

ওই ছবিতে আসিফ মাহমুদের সঙ্গে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনকে দেখা গেলেও, তারা ঠিক কোথায় যাচ্ছেন সে বিষয়ে কিছু উল্লেখ করেননি।

ফরিদা|চখ

এই বিভাগের আরও খবর