chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

রাজধানীতে বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪

রাজধানীর কল্যাণপুরে যাত্রীবাহী বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। বুধবার সকালে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় নিহতদের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী রয়েছেন।

বুধবার (৪ নভেম্বর) সকাল পৌনে ৮টার দিকে কল্যাণপুরের উত্তরপাড়ার নবাবের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসীম চারজন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কল্যাণপুর ফায়ার স্টেশনের একটি ইউনিট। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। এ ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী।

তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।

ফরিদা|চখ

এই বিভাগের আরও খবর