চট্টগ্রামে শিক্ষার্থীর মৃত্যুতে সড়ক-রেলপথ অবরোধ, ৫ ঘণ্টা পর প্রত্যাহার
চট্টগ্রামের সীতাকুণ্ডে লরির ধাক্কায় মাইশা মুসফিয়াত (২১) নামে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় (আইআইইউসি) এক ছাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের অপর এক ছাত্রীসহ মিনিবাসের কয়েকজন যাত্রী আহত হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা শুরুত্বর।
দুর্ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা ঘাতক চালককে দ্রুত গ্রেপ্তারসহ ৮ দফা দাবি জানিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও রেললাইন অবরোধ করে রাখেন। এতে প্রায় আট ঘণ্টা মহাসড়ক ও রেল পথ আবরোদধ করেন। পরে বিকেল সাড়ে ৪টার দিকে প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের আট দফা দাবি মেনে নেওয়ার ঘোষণা দেওয়া হলে অবরোধ প্রত্যাহার করা হয়। এরপর যান চলাচল স্বাভাবিক হয়।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কুমিরার জোর আমতল বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত মাইশা মীরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের বড়তাকিয়া এলাকার সাখাওয়াত হোসেনের ও সালমা আক্তারের মেয়ে। তিনি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোস্তফা মনির চৌধুরী জানান, দুর্ঘটনায় তাঁদের দুই শিক্ষার্থী মাইশা ও রাজিয়া সুলতানা আহত হন। মাইশাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অপর শিক্ষার্থী রাজিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বার আউলিয়া হাইওয়ে পুলিশ জানায়, ঢাকামুখী একটি কনটেইনারবাহী লরি বিশ্ববিদ্যালয়ের গেট এলাকায় একটি প্রাইভেট কারকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ৮ নম্বর পরিবহনের একটি মিনিবাসে ধাক্কা দেয়। এতে লরিটি উল্টে যায়। এ সময় বাস থেকে নামার মুহূর্তে দুই বিশ্ববিদ্যালয়ছাত্রী দুর্ঘটনার শিকার হন। মিনিবাসের আরও ছয় যাত্রী আহত হন।
শিক্ষার্থীদের ৮ দফা দাবি গুলো হলো, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বাদী হয়ে মামলা দায়ের এবং মামলার অগ্রগতি শিক্ষার্থীদের অবহিত করা, ২৪ ঘণ্টার মধ্যে ঘাতক লরিচালককে গ্রেপ্তার, চালক ও মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, কেডিএস ডিপোর অবৈধ লরি পার্কিং বন্ধ, মহাসড়কের দুই পাশের অবৈধ পার্কিং উচ্ছেদ, দুটি সড়ক প্রশস্তকরণের কাজ শুরু, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের উভয় পাশে ফুটওভারব্রিজ নির্মাণ, নিহতের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ প্রদান এবং শিক্ষার্থীদের নিরাপদ পারাপারে নিরাপত্তা জোরদার করা।
পরে বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে নিহত মাইশার জানাজা সম্পন্ন হয়।
চট্টগ্রামের জেলা প্রশাসক ডিসি জাহিদুল ইসলাম মিয়া ও পুলিশ সুপার মাসুদ আলম অবরোধকারী আবরোদকারী শিক্ষার্থীদের ৮ দফা দাবি গুলো মেনে নেওয়ার ঘোষণা দেওয়া হলে বিকেল সাড়ে ৪টার দিকে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করে নেন। দীর্ঘ ৮ ঘন্টার অবরোধের কারণে মহাসড়কের প্রায় ২০ কিলোমিটার সড়কের উভয় কয়েক হাজার যানবাহন আটকা পড়ে। একই সঙ্গে রেল চলাচলেও বিঘ্ন ঘটে, এসময় সড়ক ও রেলপথে যাত্রীদের দুর্ভোগ লক্ষণীয় ছিল।
বার আউলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট শফিউল ইসলাম শুভ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত লরি ও ক্ষতিগ্রস্ত মিনিবাস সরিয়ে পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
মআ/চখ