chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি আর উলুধ্বনিতে মুখরিত পূজামণ্ডপ। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে আজ শনিবার (১৭ অক্টোবর) উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসবের অন্যতম গুরুত্বপূর্ণ দিন মহাসপ্তমী।

সকাল থেকেই চট্টগ্রামসহ দেশের বিভিন্ন পূজামণ্ডপে দেবী দর্শন ও পূজার্চনায় অংশ নিচ্ছেন ভক্তরা। মহাসপ্তমীর অন্যতম প্রধান আচার নবপত্রিকা বা ‘কলাবউ’ স্নান ও স্থাপনের মধ্য দিয়ে শুরু হয় দিনের আনুষ্ঠানিকতা।

ভক্তরা দেবীর কাছে প্রার্থনা করছেন শান্তি, সমৃদ্ধি, সম্প্রীতি ও বিশ্বকল্যাণের। অন্যদিকে, প্রতিমা, আলোকসজ্জা ও ঢাকের বাদ্যে উৎসবমুখর হয়ে উঠেছে পূজামণ্ডপগুলো।

মহাসপ্তমীর মূল শিক্ষা অশুভের বিরুদ্ধে শুভশক্তির জাগরণ, অন্যায়ের প্রতিবাদ এবং মানুষের প্রতি সহমর্মিতা।

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার নিরাপত্তা, সম্মান ও সম্প্রীতি নিশ্চিত হলেই দুর্গোৎসবের আনন্দ পূর্ণতা পাবে।

তাসু/চখ

এই বিভাগের আরও খবর