ব্রেস্ট ক্যান্সার সচেতনতায় সিএমপিতে বিশেষ সমাবেশ
ব্রেস্ট ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং নারী পুলিশ সদস্য ও পুলিশ সদস্যদের পরিবারের স্বাস্থ্য সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে (সিএমপি) সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টায় সিএমপি লাইন্সের মাল্টিপারপাস শেডে ‘ব্রেস্ট ক্যান্সার সচেতনতা মাস ২০২৬’ উপলক্ষে এ সমাবেশের আয়োজন করা হয়।
চট্টগ্রাম সিটি করপোরেশন, সিএসসিআর হাসপাতাল এবং পোস্ট গ্র্যাজুয়েট সার্জারি একাডেমিয়ার যৌথ উদ্যোগে এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুনাক-সিএমপির সভানেত্রী ফারজানা আরজু। এ সময় পুনাক-সিএমপির নারী নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিভাগীয় পুলিশ হাসপাতাল, চট্টগ্রামের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ রবিউল হাসান চৌধুরী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিএসসিআর হাসপাতালের চেয়ারম্যান ডা. খুরশিদ জামিল চৌধুরী।

এ ছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজের সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সায়ারা বানু শিউলী, ডা. রাহেলা বেগম, ডা. সামিয়া বিনতে কবীর, ডা. মাসুমা রহমান ও ডা. হালিমা সাদিয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিভাগীয় পুলিশ হাসপাতাল, চট্টগ্রামের চিকিৎসকদের মধ্যে উপস্থিত ছিলেন গাইনি ও অবস বিভাগের কনসালট্যান্ট ডা. বিন্দু রানী গোপ, প্যাথলজিস্ট ডা. লুৎফুন নাহার, মেডিকেল অফিসার ডা. আইরিন সুলতানা জেইসী ও ডা. যারীন তাসনিম, ডেন্টাল সার্জন ডা. তন্বী চক্রবর্তী এবং রেডিওলজি ও ইমেজিং বিভাগের সনোলজিস্ট ডা. পুনম ঘোষ।
অনুষ্ঠানে সিএমপি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন। সিএসসিআরের পক্ষ থেকে অনুষ্ঠান বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন মানিক বড়ুয়া, এনাম তালুকদার, সাইফুদ্দীন ফারুকী ও মো. রতন আলী।
নারী পুলিশ সদস্য ও তাঁদের পরিবারের স্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি ব্রেস্ট ক্যান্সার বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এ সমাবেশের আয়োজন করা হয়।
তাসু/চখ