chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সিআরবিতে নিষিদ্ধ আ.লীগের মিছিল থেকে আটক ১২

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার সিআরবি এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানার-পোস্টার নিয়ে মিছিল করার সময় ১২ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার বেলা দেড়টার দিকে বক্ষব্যাধি হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছেন, জুমার নামাজের পর একটি মাইক্রোবাসে করে কয়েকজন যুবক সিআরবি এলাকায় আসেন। পরে তারা আওয়ামী লীগের ব্যানার ও পোস্টার হাতে নিয়ে মিছিল শুরু করেন। এ সময় ঘটনাস্থলের পাশেই থাকা পুলিশের একটি টহল দলের সদস্যরা তাদের ধাওয়া দেন। এতে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ১২ জনকে আটক করা হয়। পুলিশ ঘটনাস্থল থেকে একটি মাইক্রোবাস ও একটি মোটরসাইকেল জব্দ করেছে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির বলেন, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ব্যানার হাতে মিছিল করার সময় ১২ জনকে আটক করা হয়েছে।

ফরিদা|চখ

এই বিভাগের আরও খবর