chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ৮৬ ডেঙ্গু রোগী, শিশুর মৃত্যু

চট্টগ্রাম গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে ডেঙ্গুতে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

এ নিয়ে চট্টগ্রামে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ জনে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত ডেঙ্গু প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

ডেঙ্গুতে মৃত্যু হওয়া তাসমিন নগরের পাহাড়তলী এলাকার বাসিন্দা। গত ১০ সেপ্টেম্বর তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয় এবং ১১ সেপ্টেম্বর মারা যায়।

ডেঙ্গু শক সিনড্রোমে তার মৃত্যু হয়।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছর ডেঙ্গুতে চমেক হাসপাতালে ৪ জন, জেনারেল হাসপাতালে ১ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ৮ জন মারা গেছেন।

এদিকে, নতুন আক্রান্তদের মধ্যে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক) ৩৫ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ১০ জন, ২৫০ শয্যা বিশিষ্ট চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ৯ জন, চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ৫ জন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৯ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ১৮ জন চিকিৎসা নিচ্ছেন।

 

মআ/ চখ

এই বিভাগের আরও খবর