chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

টানা ক‌য়েক দফা কমার পর এবার দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৫০ টাকা বড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

​শ‌নিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির এক বৈঠকে এই নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেয়া হয়। সকাল ১০টা থেকে সোনার এই নতুন দাম কার্যকর করা হয়েছে।

​নতুন সিদ্ধান্ত অনুযায়ী, নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ২২ হাজার ৯৯০ টাকায়। এছাড়া ১৮ ক্যারেটের স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকায় ও সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকায়।

​সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত আছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ১৬ টাকা। এ ছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ৭৮২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৮২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৯১ টাকা।

তাসু/চখ

এই বিভাগের আরও খবর