chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে পিতাকে হত্যাচেষ্টা মামলায় পুত্র গ্রেপ্তার

চট্টগ্রামের রাউজান থানায় পিতাকে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলার এজাহারনামীয় ১ নম্বর আসামি পুত্র মো. আশরাফুল গণিকে (৩০) গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

গ্রেপ্তার আশরাফুল গণি রাউজান উপজেলার সুলতানপুর এলাকার মো. শফিকুল আলমের পুত্র ।

মঙ্গলবার বিকেল ৬টার দিকে রাউজান থানার আদালতপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার র‍্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, বাবাকে হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি আশরাফুল গণি রাউজান এলাকায় অবস্থান করছেন—এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭-এর একটি আভিযানিক দল আদালতপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

এ ঘটনায় রাউজান থানায় গত ১৮ আগস্ট মামলা করা হয়।

চট্টগ্রাম র‍্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফফর হোসেন বলেন, গ্রেপ্তার আশরাফুল গণির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাকে রাউজান থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

তাসু/চখ

এই বিভাগের আরও খবর