জনপ্রিয় অভিনেত্রীর গোপন ভিডিও ফাঁস
দেড় বছর আগে ‘ডেডলিফট’ করতে গিয়ে ঘাড় ও পিঠে গুরুতর চোট পেয়েছিলেন অভিনেত্রী রাকুলপ্রীত সিংহ। এরপর স্লিপ ডিস্কের সমস্যায় টানা ৪০ দিন শয্যাশায়ী থাকতে হয় তাকে।
দীর্ঘ ১৮ মাস পর আবার জিমে ফিরেছেন এই অভিনেত্রী। তবে এবার দ্রুত আগের জায়গায় ফিরে যাওয়া নয়, বরং ধীরে ধীরে শরীরকে অনুশীলনের সঙ্গে মানিয়ে নেওয়াই তার লক্ষ্য।
সম্প্রতি নিজের ফিটনেসযাত্রার বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন রাকুল। সেখানে দেখা যায়, ভারী ব্যায়ামে যাওয়ার আগে যোগাসন ও স্ট্রেচিং করে শরীর গরম করে নিচ্ছেন তিনি।
এরপর পেটের পেশিতে বাড়তি চাপ এড়াতে সাপোর্ট বেল্ট ব্যবহার করে ভারোত্তোলন, রেজিস্ট্যান্স ব্যান্ড স্কোয়াট ও বারবেল স্কোয়াটের মতো অনুশীলন করছেন তিনি।
রাকুল জানান, দীর্ঘ বিরতির পর তার শরীরের পেশিগুলো যেন নতুন করে ব্যায়াম শিখছে। আগে যে ২০ কেজির কেটলবেল সহজেই তুলে ফেলতেন, এখন সেটি তুলতে কিছুটা ভয় লাগছে বলেও জানান তিনি।
দীর্ঘ বিরতির পর শরীরচর্চায় ফেরার ক্ষেত্রে নিজের ওপর বাড়তি চাপ না দেওয়ার গুরুত্বও তুলে ধরেছেন অভিনেত্রী। তার মতে, শরীরকে সময় দেওয়া জরুরি। তাই প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাওয়াই এখন তার লক্ষ্য।
ভিডিওর ক্যাপশনে রাকুল লিখেছেন, ‘কে জানত, শরীরকে পুরোনো কাজই নতুন করে শেখানোটা একটা চাকরির মতো! কোনো দিন কথা শোনে, কোনো দিন দোনামোনা করে, কোনো কোনো দিন আবার মনে করিয়ে দেয়, কে আসলে ক্ষমতাবান। যাই হোক, রোজ আসি, কাজ করি এবং আবার পরদিন ফিরে আসি।’
১৮ মাস পর জিমে ফিরে রাকুলের এই ফিটনেসযাত্রা তাই শুধু ওজন তোলার গল্প নয়, চোটের পর নিজের শরীরের ওপর আবার বিশ্বাস ফিরে পাওয়ারও গল্প। দ্রুত নয়, নিরাপদে এগিয়ে যাওয়াই এখন তার সবচেয়ে বড় লক্ষ্য।
ফরিদা|চখ