chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক

কক্সবাজারের টেকনাফে নাফ নদী পেরিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশের পর একটি বসতবাড়িতে অবস্থানকালে ২০ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে মজুদ রাখা বিভিন্ন ধরনের ওষুধও জব্দ করা হয়।

রোববার (৬ সেপ্টেম্বর) বিকাল ৫টায় কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন।

আটককৃতরা হলেন– টেকনাফ পৌরসভার নাইটংপাড়া এলাকার বাসিন্দা সোনা মিয়ার ছেলে জাহিদ, মিয়ানমারের মংডু শহরের প্যারামফুরের আব্দুর রহমানের ছেলে মো. করিম

ও একই এলাকার সলিমের ছেলে এহসান উল্লাহ।

কোস্ট গার্ড জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ইয়াবার চালান নিয়ে মিয়ানমার থেকে নাফ নদী সাঁতরে বাংলাদেশে অনুপ্রবেশ করে ওই বাড়িতে বাড়িতে অবস্থান করছিল। একই সঙ্গে বাড়ির মালিকের নেতৃত্বে বাংলাদেশ থেকে মিয়ানমারে অবৈধভাবে বিভিন্ন ধরনের ওষুধ পাচারের পরিকল্পনা করছিল।

সাব্বির আলম সুজন বলেন, রোববার ভোর ৪ টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে শহরের নাইট্যংপাড়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযান চলাকালীন সন্দেহজনক একটি বসত বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ১ কোটি টাকা মূল্যের ২০ হাজার পিস ইয়াবা ও মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত বিভিন্ন প্রকারের ঔষধসহ দুই জন মিয়ানমারের নাগরিক এবং বাড়ির মালিক বাংলাদেশি মাদক কারবারিকেও আটক করা হয়।

তিনি জানান, জব্দকৃত ইয়াবা ও ঔষধসহ আটককৃত মাদক কারবারিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

মআ/চখ

এই বিভাগের আরও খবর