chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

তেল-গ্যাস-বিদ্যুৎ দিতে না পারলে সরকার গদিতে থাকতে পারবে না: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম বলেছেন, গণভোটের গণনা বাস্তবায়ন করতে হবে, তেল-গ্যাস-বিদ্যুতের সংকট নিরসন করতে হবে, না হলে সরকার গদিতে থাকতে পারবে ন

শনিবার (৫ সেপ্টেম্বর) ফেনীতে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপি সরকার নির্বাচিত হওয়ার পর একটি প্রতিশ্রুতিও রক্ষা করে নাই। গণঅভ্যুত্থানের পরে আশা করেছিলাম দেশে দুর্নীতি, চাঁদাবাজি-সন্ত্রাস থাকবে না। দেশে সুশাসন নিশ্চিত হবে, প্রত্যেকের কর্মসংস্থান নিশ্চিত হবে।

তিনি বলেন, যেখানে গণঅভ্যুত্থানের সময়ে আমাদের প্রায় ১১ জন ভাই শহীদ হয়েছিলেন। আজকে আমরা ঠিক সেই জায়গায় একত্রিত হয়েছি। কথা ছিল এটা পথসভা হবে, কিন্তু এটা জনসমুদ্রে পরিণত হয়েছে।

নাহিদ বলেন, আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা সংসদে একটা সংসদীয় স্বৈরতন্ত্র কায়েম করেছেন। দুই-তৃতীয়াংশের জোরে আপনারা সংস্কারের সকল অধ্যাদেশ বাতিল করেছেন। আপনারা বলেছিলেন র‍্যাব বিলুপ্ত করবেন, এখন সেটা বিলুপ্ত করছেন না, নতুন মোড়কে ফিরে আনছেন। আপনারা বলেছিলেন বিচার ব্যবস্থা স্বাধীন হবে, আপনারা সেটা স্বাধীন করছেন না।

তিনি আরও বলেন, তেল, গ্যাস, বিদ্যুৎ সবগুলো জায়গায় বিরোধীদল থেকে প্রস্তাবনা দেওয়া সত্ত্বেও আপনারা সরকারি দলের এমপি-রা, সরকারি দলের মন্ত্রী এবং তাদের পরিবার-পরিজন, তাদের সন্তানেরা দুর্নীতি এবং সিন্ডিকেটের সাথে জড়িয়ে এই জ্বালানি সংকট তৈরি করেছে, ফলে দেশে ভোগান্তি তৈরি হয়েছে।

তিনি বলেন, সংসদে যেহেতু আপনারা স্বৈরতন্ত্র কায়েম করেছেন এবং রাজপথে বিরোধীদলের নেতা-কর্মীদেরকে দমন, পীড়ন, নির্যাতন করা হচ্ছে— ফলে রাজপথের এই লংমার্চ কর্মসূচি ছাড়া আমাদের আর দ্বিতীয় কোনো অপশন ছিল না।

নাহিদ বলেন, আমরা ৬ মাস সময় দিয়েছি, যদি আরেকদিনও ১১ দলের নেতা-কর্মীর একজন ব্যক্তির গায়ে হাত তোলা হয়, সর্বাত্মকভাবে বিএনপির বিরুদ্ধে আপনারা প্রতিরোধ গড়ে তুলবেন। আঘাত দিলে পাল্টা আঘাত আসবে! তারেক রহমানকে সেই আঘাতের জন্য প্রস্তুত থাকতে হবে।

তিনি আরও বলেন, জনগণ তাকে ভোট দিয়ে ক্ষমতায় এই কারণে বসায়নি যে তিনি দুর্নীতি করবেন, তার মন্ত্রী-এমপিরা দুর্নীতি করবেন আর বাংলাদেশের জনগণের ঘরে ঘরে গ্যাস, বিদ্যুৎ থাকবে না, এটা বাংলাদেশে ১১ দল থাকা অবস্থায় সম্ভব হবে না।

 

মআ/চখ

এই বিভাগের আরও খবর