chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ডেঙ্গু ও হামের প্রাদুর্ভাবে একদিনে ৭ মৃত্যু

দেশে ডেঙ্গু ও হামের প্রাদুর্ভাব মারাত্মক আকার ধারণ করেছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় এই দুই রোগে (উপসর্গসহ) প্রাণ হারিয়েছেন ৭ জন এবং নতুন করে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ২৯৬ জন।

দেশব্যাপী ডেঙ্গুর বিস্তারের পাশাপাশি হামের উপসর্গে মৃত্যুর অস্বাভাবিক পরিসংখ্যান জনস্বাস্থ্য ব্যবস্থাকে বড় ধরনের প্রশ্নের মুখে ফেলেছে। পরিস্থিতি মোকাবিলায় হিমসিম খাচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর।

হাম পরিস্থিতি: উপসর্গে মৃত্যু নিয়ে উদ্বেগ
স্বাস্থ্য অধিদপ্তরের বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে দেশে মোট ৯৮৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একটি বড় অংশ, অর্থাৎ ৮৮৭ জন মারা গেছেন শুধু হামের উপসর্গ নিয়ে এবং মাত্র ৯৯ জনের ক্ষেত্রে রোগটি নিশ্চিতভাবে শনাক্ত হয়েছে।

4_KXHQTpA.jpg

বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুজন ঢাকা বিভাগের এবং একজন সিলেট বিভাগের। একই সময়ে দেশে নতুন করে ১ হাজার ৪৪ জন হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সন্দেহজনক রোগী ৯৬৪ জন এবং নিশ্চিত শনাক্ত হয়েছেন ৮০ জন।

ডেঙ্গু পরিস্থিতি: সারা দেশে বিস্তৃত হচ্ছে ডেঙ্গু
ডেঙ্গুর প্রকোপ শুধু রাজধানীতে সীমাবদ্ধ নেই, তা সারা দেশে ছড়িয়ে পড়েছে। ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১১১ জনে।

বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সারা দেশে নতুন করে ১ হাজার ২৫২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এতে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩৯ হাজার ৫৩২ জনে।

ফরিদা|চখ

এই বিভাগের আরও খবর