হাসপাতালের সিসিইউতে ভর্তি জ্বালানিমন্ত্রী টুকু
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে তাকে সিসিইউতে ভর্তি করা হয়।
ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের জনসংযোগ বিভাগ মন্ত্রীকে হাসপাতালে ভর্তি করার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাঁর বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানায়নি।
হাসপাতাল সূত্রে জানা গেছে, জরুরি বিভাগ থেকে মন্ত্রীকে সিসিইউতে নেওয়া হয়েছে। এর আগে তিনি হাসপাতালে আসেন।
হাসপাতালের একজন কর্মকর্তা জানিয়েছেন, মন্ত্রীর শারীরিক সমস্যার বিষয়ে বিস্তারিত তথ্য চিকিৎসকরাই দিতে পারবেন।
মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, মন্ত্রী ভাইরাল ফ্লুতে আক্রান্ত। দুই দিন ধরে তিনি জ্বরে ভুগছেন। অসুস্থতার কারণে তিনি সোমবার ও মঙ্গলবার অফিস করতে পারেননি।
জানা গেছে, চার-পাঁচ দিন ধরে জ্বর, ঠান্ডা ও কাশিতে ভুগছিলেন ইকবাল হাসান মাহমুদ। শারীরিক অবস্থার ভালো না হওয়ায় রাত সাড়ে ৮টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
তবে বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।
গত ১৭ ফেব্রুয়ারি তারেক রহমানের মন্ত্রিসভায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী হিসেবে শপথ নেন ইকবাল হাসান মাহমুদ।
তাসু/চখ