chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

খুলশীতে প্রাইভেটকারের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

চট্টগ্রাম নগরের খুলশী থানাধীন পলিটেকনিক মোড় এলাকায় দ্রুতগতির একটি প্রাইভেটকারের ধাক্কায় দেলোয়ার হোসেন (৪৬) নামে এক পথচারী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত দেলোয়ার হোসেন ফেনীর দাগনভূঞা থানার জয় নারায়ণপুর এলাকার মন্দি মৌলভী বাড়ির বাসিন্দা। তার বাবার নাম নূরনবী এবং মায়ের নাম আনোয়ারা বেগম।

আনয়নকারীর দেওয়া তথ্য অনুযায়ী, পলিটেকনিক মোড় এলাকায় রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগতির প্রাইভেটকার দেলোয়ার হোসেনকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানা পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে।

ফরিদা|চখ

এই বিভাগের আরও খবর