chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চকরিয়ায় গৃহবধূর মর্মান্তিক মৃত্যু

কক্সবাজারের চকরিয়ায় গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাশেদা বেগম (৩৫) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার হারবাং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের শান্তিনগর এলাকায় নিজ বাড়ির পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাশেদা বেগম বরইতলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মোহাজের পাড়া এলাকার মোহাম্মদ ইছহাকের স্ত্রী।

স্থানীয় ইউপি সদস্য সরওয়ার ওসমান খোকা জানান, পাহাড়ি ঢালু এলাকায় গাছ কাটার সময় অসাবধানতাবশত বিদ্যুৎ লাইনের সংস্পর্শে এসে গুরুতর আহত হন রাশেদা বেগম। পরে স্বজন ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, খবর পেয়ে হারবাং পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মোহাম্মদ নাসির ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এ ঘটনায় নিহতের পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

 

মআ/চখ

এই বিভাগের আরও খবর