এনসিটি-সিসিটি ইজারা বন্ধের দাবিতে ৩১ আগস্ট পদযাত্রা
চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই হলে বন্দর রক্ষা কমিটির নাগরিক কনভেনশন— আগামীর সময়চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) দেশি-বিদেশি কোনো প্রতিষ্ঠানের কাছে ইজারা না দেওয়ার দাবিতে আগামী ৩১ আগস্ট বন্দর অভিমুখে পদযাত্রার ঘোষণা দিয়েছে চট্টগ্রাম বন্দর রক্ষা কমিটি।
রবিবার সকাল ১০টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই হলে আয়োজিত নাগরিক কনভেনশন থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
কনভেনশনে আগামী ১৭ থেকে ৩০ আগস্ট পর্যন্ত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে জনসংযোগ ও মতবিনিময় কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়। একই সঙ্গে সোমবার (৩১ আগস্ট) বারিক বিল্ডিং মোড় থেকে বন্দর অভিমুখে বিক্ষোভ মিছিল ও পদযাত্রা করার ঘোষণা দেওয়া হয়।
বন্দর রক্ষা কমিটির সভাপতি প্রকৌশলী দেলোয়ার মজুমদার জানালেন, চট্টগ্রাম বন্দর জাতীয় সম্পদ। এনসিটি ও সিসিটি ইজারা দেওয়ার সিদ্ধান্ত জনগণ মেনে নেবে না। এ দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন আরও জোরদার করা হবে।
কনভেনশনে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, শ্রমিক, ছাত্র ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। এ সভা সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব ফজলুল কবির মিন্টু।
ফরিদা|চখ