chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সীতাকুণ্ডের দুর্ঘটনাকবলিত জাহাজে ছিলো অতিরিক্ত হাইড্রোজেন সালফাইড

সীতাকুণ্ডের দুর্ঘটনাকবলিত জাহাজে ছিলো অতিরিক্ত হাইড্রোজেন সালফাইড
চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে ফেরদৌস শিপ রিসাইক্লিং ইয়ার্ডে দুর্ঘটনাকবলিত জাহাজে স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত হাইড্রোজেন সালফাইড গ্যাসের মাত্রাতিরিক্ত উপস্থিতি পেয়েছে বিস্ফোরক অধিদপ্তর। অত্যন্ত বিষাক্ত এই গ্যাসের প্রভাবেই আক্রান্ত হয়ে ৯ জন শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) সকালে দুর্ঘটনাকবলিত শিপ ইয়ার্ড সরেজমিনে পরিদর্শন শেষে বিষয়টি নিশ্চিত করেছেন শিল্প সচিব আব্দুন নাসের খান।

ঘটনার সঠিক কারণ উদঘাটন এবং কারো কোনো দায়িত্বে গাফিলতি বা অবহেলা ছিল কি না তা খতিয়ে দেখতে তিনটি পৃথক উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শিল্প মন্ত্রণালয়ের পক্ষ থেকে একজন অতিরিক্ত সচিবকে প্রধান করে ১১ সদস্যের তদন্ত কমিটি, চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে ৯ সদস্যের তদন্ত কমিটি এবং বাংলাদেশ শিপ ব্রেকিং অ্যান্ড রিসাইক্লিং বোর্ডের (বিএসবিআর) ৫ সদস্যের আরেকটি দল গঠন করা হয়।

শিল্প সচিব জানান, তদন্তে কারো অবহেলা প্রমাণ হলে তাঁর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি জাহাজে আটকে থাকা বিষাক্ত গ্যাস বিশেষজ্ঞদের সহায়তায় নিরাপদে অপসারণের প্রক্রিয়া শুরু হয়েছে।

পরিদর্শনকালে চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, পুলিশ সুপার মাসুদ আলম, বিস্ফোরক অধিদপ্তরের পরিদর্শক এস এম সাখাওয়াত হোসেনসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অন্যদিকে সীতাকুণ্ড থানা পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে শনিবার সকাল পর্যন্ত নিহত শ্রমিকদের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ করা হয়নি।
ফরিদা.চখ

এই বিভাগের আরও খবর