chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

লামায় ৫ ইটভাটাকে সাড়ে তিন লক্ষ টাকা জরিমানা

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের ৫ ইটভাটাকে ৩ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করেছে লামা উপজেলা প্রশাসন।

১৫ আগস্ট, শনিবার দুপুর সাড়ে বারোটার দিকে লামা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মঈন উদ্দিনের নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসন সুত্রে জানা যায়, সামনের শুষ্ক মৌসুমে ইট প্রস্তুতের লক্ষে পাহাড় কাটা ও মাটি কাটার দায়ে ডিবিএম ও ইউএমবিকে ১ লক্ষ টাকা করে মোট দুই লক্ষ টাকা জরিমানা করা হয়। এমএমবি, এমবিআই ও এবিসি৪ কে ৫০ হাজার টাকা করে মোট দেড় লক্ষ টাকা এবং সর্বমোট সাড়ে তিন লক্ষ টাকা জরিমানা করা হয়।

লামা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মঈন উদ্দিন, পাহাড় ও মাটি কাটার দায়ে ৫ ইটভাটাকে সাড়ে তিন লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এবং অভিযান অব্যহত থাকবে।

 

মআ/চখ

এই বিভাগের আরও খবর