chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার মুখ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে স্থান পেলেন নতুন চার সদস্য। দলের সাংগঠনিক গতিশীলতা বাড়াতে এবং নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী তাদের মনোনীত করা হয়েছে। আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নতুন মনোনীত সদস্যরা হলেন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, মো. আমান উল্লাহ আমান, ফরহাদ হালিম এবং মো. ইসমাইল জবিউল্লাহ।

দলের সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন জানিয়েছেন, নতুন মনোনীত সদস্যরা তাদের মেধা, বিচক্ষণতা ও সুচিন্তিত পরামর্শের মাধ্যমে সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে দল ও জনগণের পক্ষে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে অগ্রণী ভূমিকা পালন করবেন বলে আশা প্রকাশ করছে বিএনপি।

মনোনীত চারজন নেতাই আগে দলের গুরুত্বপূর্ণ পদে দায়িত্বে ছিলেন। রুহুল কবির রিজভী দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ছিলেন। আর আমান উল্লাহ আমান, ডা. ফরহাদ হালিম ডোনার ও ইসমাইল জবিউল্লাহ ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য।

১৯ সদস্যবিশিষ্ট বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে দীর্ঘদিন ধরে সাতটি পদ শূন্য ছিল। নতুন চারজনের অন্তর্ভুক্তির পর এখন স্থায়ী কমিটিতে তিনটি পদ খালি রয়েছে।

বিএনপির সর্বশেষ জাতীয় কাউন্সিল হয় ২০১৬ সালের ১৯ মার্চ। ওই কাউন্সিলের পর জাতীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়।

ফরিদা|চখ

এই বিভাগের আরও খবর