chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

জনপ্রিয় অভিনেত্রী রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে মডেল ও অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশ। আজ শনিবার সকাল ৬টার দিকে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানিয়েছে, প্রাথমিক ধারণা- এটি আত্মহত্যার ঘটনা হতে পারে। তবুও বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এই ঘটনায় পরিবারের অভিযোগের ভিত্তিতে আত্মহত্যা প্ররোরচনার মামলা হয়েছে।

পরিবারের কাছ থেকে পাওয়া তথ্যের বরাত দিয়ে ওসি বলছেন, ‘একজনের সঙ্গে রিধির প্রেমের সম্পর্ক ছিল। শনিবার ভোরে ওই ব্যক্তির সঙ্গে ভিডিও কলে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ভিডিও কলে থাকা অবস্থাতেই রিধি আত্মহত্যা করে।’

মডেলিংয়ের পাশাপাশি বেশ কটি নাটকে অভিনয় করেছেন রিধি। এর মধ্যে ‘এখানে মানুষ বিক্রি হয়’, ‘বহুরূপী’, ‘ডাবল হানিমুন’, ‘সুন্দরী’ উল্লেখযোগ্য

ফরিদা|চখ

এই বিভাগের আরও খবর