chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

পাঠানটুলী গায়েবী মসজিদ পুকুরে অজ্ঞাত ব্যক্তির লাশ

চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানার পাঠানটুলী এলাকায় চাট্টশ্বরাই গায়েবী মসজিদ সংলগ্ন একটি পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ১১ টায় স্থানীয়রা পুকুরের পানিতে মরদেহটি ভাসতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে ডবলমুরিং থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

স্থানীয়রা জানায়, সকাল ১১টার দিকে তারা গায়েবী মসজিদ সংলগ্ন পুকুরে এক ব্যক্তির মৃতদেহ ভাসতে দেখেন। পরে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে।

ডবলমুরিং থানার এসআই আক্তারুজ্জামান সোহাগের ভাষ্য, যুবকের বয়স আনুমানিক ৩৫ বছর। পরনে শুধু লুঙ্গি ছিল। শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। পুকুরের পানিতে তলিয়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তিনি বলেছেন, ‘গায়েবি মসজিদের পুকুর পাড়ে লুঙ্গি ও সাবান রাখা আছে। বোঝা যাচ্ছে উনি গোসল করতে নেমেছিলেন। এরপর কীভাবে মৃত্যু হল সেটা আমরা এখনও নিশ্চিত হতে পারিনি।

পুলিশ জানিয়েছে, লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। একই সঙ্গে মৃত্যুর প্রকৃত কারণ জানতে মৃতদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেহ হাসপাতালে পাঠানো হয়েছে।
ফরিদা/চখ

এই বিভাগের আরও খবর