chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বড় সাজ্জাদের ফুফাতো ভাই বার্মিজ সেজে দেশত্যাগের পথে ধরা

পলাতক চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী খান ওরফে বড় সাজ্জাদের ফুফাতো ভাই গোলাম সরওয়ার খানকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের ভাষ্য, বড় সাজ্জাদের ঘনিষ্ঠ সন্ত্রাসী সরওয়ার ওমানে পালাচ্ছিলেন।

 শনিবার দুপুরে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডিএমপির গোয়েন্দা বিভাগের (ডিবি) টিম তাকে গ্রেপ্তার করে।

গতকাল রাতে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে বিষয়টি জানালেন সিএমপির সহকারী কমিশনার (মিডিয়া) আমিনুর রশিদ।

বিজ্ঞপ্তি বলছে, গোলাম সরওয়ার খান মায়ানমারের নাগরিক পরিচয়ে জাল নথিপত্র তৈরি করেছিলেন। মায়ানমারের নাগরিকত্ব দেখিয়ে ডেনমার্কের ট্রাভেল ডকুমেন্টও সংগ্রহ করেন।

ওমানে যাবার জন্য বিমানবন্দরে পৌঁছান। বিভ্রান্তিকর তথ্য দেওয়ায় তাকে নিয়ে সন্দেহ সৃষ্টি হয়।

এরপর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ ফ্লাইটের বহির্গমন এলাকা ডিবি টিম গিয়ে তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়।

গ্রেপ্তার গোলাম সারোয়ার খান বড় সাজ্জাদের অনুসারী হিসেবে ঢাকা-চট্টগ্রামে চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে সক্রিয় ছিলেন। চট্টগ্রামেও একাধিক ঘটনায় তার সম্পৃক্ততার প্রাথমিক তথ্য মিলেছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ আছে।

ফরিদা|চখ

এই বিভাগের আরও খবর