হাম ও উপসর্গে ৪ জনের মৃত্যু, আক্রান্ত ৭৭৬
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ৭৭৬ জন শিশু।
শনিবার (৮ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে মারা গেছেন দুই শিশু এবং হাম উপসর্গে মারা গেছেন দুই শিশু। সবমিলিয়ে গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট ৮৬৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে ৭৬৯ জন ও হামে আক্রান্ত হয়ে ৯৮ জনের মৃত্যু হয়েছে।
এদিকে সারা দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৯ জনের হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি এই সময়ে আরও ৬৭৭ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত মোট ১ লাখ ৩৫ হাজার ৩৩২ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। সেই সঙ্গে এই সময়ে মোট ১৭ হাজার ৪০ জনের হাম শনাক্ত হয়েছে।
ফরিদা |চখ