সরোয়ার আলমগীর এমপি’র মমতাময়ী মায়ের ইন্তেকাল
চট্টগ্রাম- ২ ফটিকছড়ি সংসদীয় আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর এমপি’র মমতাময়ী মা খদিজা বেগম ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর।
শনিবার ৮ আগস্ট দুপুর-২ টায় চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি চার ছেলে, এক মেয়েসহ নাতি-নাতনি, আত্মীয়-স্বজন এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সরোয়ার আলমগীর এমপি’র মমতাময়ী মা খাদিজা বেগমের মৃত্যুতে সরকারের বিভিন্ন মন্ত্রী, সংসদ সদস্য, মেয়র, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কেন্দ্রীয় বিএনপি থেকে শুরু করে তৃণমূল পর্যায়ের নেতা-কর্মী ও ফটিকছড়ির বিভিন্ন শ্রেনী পেশার মানুষ গভীর শোক ও সমবেদনা প্রকাশ জ্ঞাপন করেন।
শোকবার্তায় তারা মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি মহান আল্লাহর দরবারে দোয়া করেন, তিনি যেন মরহুমাকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং তাঁর পরিবারবর্গকে শোক কেটে উঠার তাওফিক দান করেন।
তাসু/চখ