chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে পাঁচ জনের মৃত্যু হয়েছে। বুধবার (৫ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৯৫৯ জন এবং গত ১৫ মার্চ থেকে ৫ আগস্ট পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা এক লক্ষ ৩২ হাজার ৯০৫ জন। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ১২৪ জন, গত ১৫ মার্চ থেকে ৫ আগস্ট পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৬ হাজার ৬৫৫ জন।

গত ১৫ মার্চ থেকে ৫ আগস্ট পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ১৫ হাজার ২৩৪ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ১১ হাজার পাঁচ জন।

গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে পাঁচ জনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ৫ আগস্ট পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৭৫৮ জন শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি এবং গত ১৫ মার্চ থেকে ৫ আগস্ট পর্যন্ত ৯৫ জনের মৃত্যু হয়েছে নিশ্চিত হামে।

 

মআ/চখ

এই বিভাগের আরও খবর